November 27, 2026, 6:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সিত্রাং মোকাবেলায় বরিশালে খোলা হয়েছে কন্ট্রোল রুম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বরিশালে। জেলায় প্রায় তিন লাখ মানুষের আশ্রয়ের জন্য কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেখানে ২ লাখ ৬৮ লাখ ৯৯০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (শুকনা খাবার, সুপেয় পানি),মোমবাতি, ঔষধপত্রের ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় যানবাহন-সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে।

জেলার সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলায় ও জরুরি সেবায় রেড ক্রিসেন্ট, সিপিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page