March 5, 2026, 7:52 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

সিনওয়ার হত্যায় জড়িত ইসরাইলি সেনা কমান্ডারদের খতমের ভিডিও প্রকাশ করল হামাসের সামরিক শাখা

শহীদ ইয়াহিয়া সিনওয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় জড়িত দু’জন সিনিয়র ইসরাইলি সেনা কমান্ডারকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয়।

শুক্রবার ‘ডেথ অ্যাম্বুশ সিরিজ’ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায়, গত ৬ জানুয়ারি উত্তর গাজার বেইত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরাইলি সেনা কমান্ডার, তার ডেপুটি ও আরো কয়েকজন দখলদার সেনা নিহত হয়।

ওই হামলায় নিহতদের মধ্যে ছিল মেজর ডেভির জিওন রেভা ও তার ডেপুটি এইতান ইসরাইল শিকনাজি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে  এই দুই সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে আল-কাসসাম ব্রিগেড। এছাড়া বেইত হানুনে চালানো অন্তত একটি গণহত্যায় রাভে অংশ নিয়েছিল।

উত্তর গাজায় গত এক মাসে আল-কাসসাম ব্রিগেডের ব্যাপক হামলায় পর্যুদস্ত হয়ে পড়েছিল ইহুদিবাদী বাহিনী। এ কারণে শেষ পর্যন্ত তারা গত ১৫ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়।

ভিডিওটিতে বলা হয়, বেইত হানুনের ওই হামলায় আরো বেশ কিছু দখলদার সেনা আহত হয়েছে। এতে আরো বলা হয়েছে, বেইত হানুনের জয়তুন এলাকায় একটি ইসরাইলি পদাতিক বাহিনীর বিরুদ্ধে একই ধরনের আরেকটি হামলা চালানো হয় যাতে আরো বেশ কিছু ইহুদিবাদী সেনা হতাহত হয়।

ওই হামলায় নিজের নাহাল ব্রিগেডের ডেপুটি কমান্ডারসহ পাঁচ সেনার নিহত হওয়ার এবং আরো নয় দখলদার সেনার আহত হওয়ার কথা স্বীকার করে তেল আবিব।

এদিকে হামাস ও তার আঞ্চলিক মিত্র প্রতিরোধ সংগঠনগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরাইল যদি আবার গাজায় পাশবিক গণহত্যা শুরু করে তাহলে তারা অতীতের মতো উপযুক্ত জবাব দেবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page