September 6, 2026, 4:40 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সিন্ধুতে বাঁধ দিলে পাকিস্তান হামলা চালাবে : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এরমধ্যে রয়েছে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। তবে সিন্দু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের ঘটনায় ভারতের বিরুদ্ধে বেজায় চটেছে পাকিস্তান।

এ নিয়ে গতকাল শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে, পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্দু নদে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করে তাহলে পাকিস্তান হামলা চালাবে।

জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন প্রোগ্রামে খাজা আসিফ বলেন, তারা যদি যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা চালায় অবশ্যই আমরা হামলা চালাবো।

পাকিস্তানের মন্ত্রী বলেন, ‘আগ্রাসন মানে শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছোড়া নয়, বহুভাবে আগ্রাসন হয়। এর মধ্যে একটি হচ্ছে পানিপ্রবাহ বন্ধ বা পানিপ্রবাহকে ভিন্নপথে চালিত করা। কারণ, এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়।’

তবে আপাতত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি (সিন্ধু পানিবণ্টন চুক্তি) নিয়ে আলোচনা এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে বলে জানান তিনি।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন খাজা। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য মোদি নাটক করছেন।

এক প্রশ্নের জবাবে খাজা বলেছেন, যেকোনো সময়ের চেয়ে বর্তমানে ভারতের ওপর বৈশ্বিক চাপ অনেক বেড়েছে। তবে আমি বলব না যে, হুমকি এড়ানো গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page