September 29, 2026, 3:53 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

সিভিল কোর্ট বন্ধ থাকলেও বিচারকদের নির্বাচনী দায়িত্ব পালনে সিইসির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচনে বিচারকরা ইলেকট্রোরাল ইনকুয়েরি কমিটির দায়িত্ব পালন করেন। এটা এবার হবে (ডিসেম্বর মাস) সিভিল কোর্ট বন্ধের সময়। সিভিল কোর্ট বন্ধের কারণে ঐ দায়িত্বটা যাতে বন্ধ না থাকে সেই আহ্বান জানিয়েছি। যদি থাকে, তাহলে আমাদের কাজটা পিছিয়ে যাবে।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি গণমাধ্যমে এ কথা জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:), বেগম রাশেদা সুলতাম, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

সিইসি বলেন, তফসিলের বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে নির্বাচনকালীন মাঠ পর্যায়ে যেসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তাদের ডিসেম্বর ও জানুয়ারি সময়কালে ফ্রি ও প্রস্তুত রাখার বিষয়ে কথা হয়েছে।

দুই বড় রাজনৈতিক দলের সমঝোতার বিষয়ে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, একেবারেই সত্য কথা না। এসব নিয়ে কোনো আলোচনাই হয়নি।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠকে করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসির চার কমিশনার সুপ্রিম কোর্টে যান। বিকেল ২টা ৫৫ মিনিট থেকে পৌনে ৪টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতির খাস কামরায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজনীতির মাঠে সংঘাত আর সহিংসতার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ৯০ দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে বুধবার।

নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি।

আজকের বাংলা তারিখ



Our Like Page