November 21, 2026, 2:37 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চড়িয়া কান্দিপাড়ার যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

সলঙ্গা থানার ওসি মোখলেসুর রহমান বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে জমসেরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। অভিযুক্ত জমসের ও তার ছেলে নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি এত দিন গোপন ছিল। ওই কিশোরীও কাউকে কিছু বলেনি।

তিনি আরও বলেন, সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার জমসের ও তার ছেলে মুক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page