September 5, 2026, 1:46 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে এবার ‘প্রেস ক্লাবের’ সাইনবোর্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। কার্যালয়টিতে সাংবাদিক পরিচয়ে কয়েকজন নিয়মিত বসছেন বলেও জানা গেছে।

সম্প্রতি বেলকুচি পৌর শহরের চালা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের দোতলা ভবনটিতে হঠাৎ বাংলাদেশ ‘প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার’ সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। তবে ভবনটির বামদিকে এখনও বিএনপির সাইনবোর্ড রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে দোতলা ওই কার্যালয়টি নির্মাণ করেন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৬ আগস্ট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নেতৃত্বে কার্যালয়টি দখল করে বিএনপির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলেও বিএনপির সাইনবোর্ড সরানো হয়নি। সম্প্রতি ওই ভবনে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড টাঙানো হয়েছে। এ নিয়ে সাংবাদিকসহ সব মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, বেলকুচিতে যারা মূল ধারার সাংবাদিক তাদের কেউ এই সংগঠনের সঙ্গে জড়িত নেই। নাম স্বর্বস্ব কিছু অনলাইন পত্রিকার পরিচয়ধারীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। তারাই এই রাজনৈতিক কার্যালয়টিতে সাইনবোর্ড টানিয়েছে। সাংবাদিকরা জাতির বিবেক। তারা কখনোই কোনো দলীয় কার্যালয় কিংবা কারও ভবন দখলে নিয়ে নিজেদের অফিস করতে পারে না।

বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের ওই কার্যালয়ে বিএনপির সাইনবোর্ড টাঙানো হলেও এখন পর্যন্ত সেখানে বিএনপির কেউ বসেনি। কয়েক দিন ধরে বাংলাদেশ প্রেস ক্লাব নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। সেখানে তারা বসে বলেও শুনেছি। বাংলাদেশ প্রেস ক্লাব নামে সংগঠনটির সাংবাদিকরা কেউ মূল ধারার সাংবাদিকতায় জড়িত নয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, জায়গাটা আমাদের পৈতৃক সম্পত্তি। ২০০৯ সালের আগে এখানে বিএনপির কার্যালয় ছিল। সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস এবং উনার মেয়ে জামাই ও জামাইয়ের ভাইয়েরা সেটি দখল করে। ৫ আগস্টের পর আমাদের লোকজন সাইনবোর্ড লাগালেও আমরা কেউ সেখানে বসি না। কারণ জায়গা আমার হলেও ভবনটি আওয়ামী লীগের। আমি ৭-৮ দিন ভারত ছিলাম। এর মধ্যে সেখানে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড কারা লাগিয়েছে বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি তিনি। এতে তার বক্তব্য জানা যায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page