November 5, 2026, 3:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ওসির বাড়িতে অনশন করা নারীকে মারধর ; হাসপাতালে ভর্তি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে সাময়িক বরখাস্ত হওয়া ওসি সেলিম রেজা চৌধুরীর বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত সেই নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২১ জুন) সন্ধ্যার দিকে ওসির পরিবারের লোকজন তাকে মারধর করেন বলে অভিযোগ ওই নারীর। পরে পুলিশ তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, ২০২০ সালে নাচোল থানার ওসি থাকার সময় সেলিম রেজার সঙ্গে আমার পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেলিম রেজা নাচোল শহরের নাখেরাজপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের আশ্বাসে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময় আমাকে হোটেলে নিয়েও শারীরিক সম্পর্ক করেছেন। পরবর্তীতে সেলিম বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ শাখা ও ভোলাহাট থানায় যান। ওই সময় পর্যন্ত আমাদের মধ্যে সম্পর্ক ছিল।

তিনি বলেন, সম্পর্কের শুরুতে সেলিম রেজা নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন জানিয়ে আমাকে বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু পরে জানতে পারি স্ত্রীকে ডিভোর্স দেননি তিনি। বিষয়টি স্ত্রী জানার পর ওসি সেলিম আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে ভোলাহাট থানায় যাই। এ সময় আমাকে মারধর করে ও পুলিশ দিয়ে নির্যাতন করায় সেলিম। এরপর ২২ ফেব্রুয়ারি ভোলাহাট থানায় গেলে ওসি নিজে ও কনস্টেবল দিয়ে আমাকে বেধড়ক মারধর করেন। তারপরও বিয়ের দাবিতে অনশন করলে আমাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠান। সাত দিন কারাভোগের পর মুক্ত হয়ে থানায় জব্দ করা আমার ফোন ফেরত নিয়ে দেখি আমাদের কথোপকথনের অডিও ও ভিডিও সব কিছু ডিলিট করা হয়েছে।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় আমরা ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তাকে মারধর করা হয়েছে বলে তিনি মৌখিকভাবে অভিযোগ করেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত তিনি থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করেননি।

প্রসঙ্গত, গতকাল বুধবার (২১ জুন) সকালে বিয়ের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামে সাময়িক বরখাস্ত হওয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা চৌধুরীর (৪৯) বাড়িতে অনশন শুরু করেন ওই নারী (৩৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার খোলসী গ্রামের বাসিন্দা।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page