March 14, 2026, 9:11 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা ; দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। এ ঘটনায়  দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গরু চুরি করে নৌকাযোগে নিয়ে যাবার সময় গণপিটুনিতে ওই দুজন মারা যান। তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বগুড়া সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে যমুনাপাড়ের পাঁচ ঠাকুরি এলাকায় তাদের ধরে মারপিট করা হয়েছে বলে শোনা গেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page