September 25, 2026, 2:04 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর সাব্বির হত্যায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে পূর্ব শত্রুতায় চাঞ্চল্যকর সাব্বির হোসেন হত্যা মামলায় ১৩ বছর পর একই পরিবারের ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৪ আগস্ট) দুপুরের সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা কয়েকজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এছাড়া দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, মোকবেল শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ছেলে মো: কুনু, ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।

এছাড়াও রাউতারা গ্রামের মো: আব্দুর রহিমকে ২ বছর, পোতাজিয়ার নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলী প্রত্যেকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. গোলাম সরওয়ার খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের পূর্ব বিরোধের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদী ও তার পরিবাররে উপর হামলা চালায়। এ সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাব্বিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত ওইসব আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন তদন্তকারি কর্মকর্তা। দীর্ঘ শুনানী শেষে ১৩ বছর পরে আদালত আজ এ রায় দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page