April 11, 2026, 2:52 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির ২১৩ কেজি চাল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২১৩ কেজি চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার গান্ধাইল ইউনিয়নের টিকরাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

উদ্ধার করা চাল পরে উপজেলা খাদ্য গুদামের উপ–খাদ্য পরিদর্শক সাইফুল ইসলামের জিম্মায় রাখা হয়।

ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া চালের বিষয়ে কাজিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুডিশিয়াল আদালতের অনুমোদন অনুযায়ী চাল নিষ্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page