October 23, 2026, 3:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছরিবাড়িতে এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডার জেরে হামলা চালিয়ে অডিটোরিয়ামের জানালা দরজা ভাঙচুরের ঘটনা ঘটছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, গত রোববার ৮ জুন বিকেলে দর্শনার্থী শাহ নেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাছরিবাড়িতে ঘুরতে যায়। এ সময় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নিয়ে টিকেট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোন টোকেন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শাহনেওয়াজের সঙ্গে কাছরিবাড়ির নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রবীন্দ্র কাছরিবাড়িতে নিরাপত্তা কর্মীরা দর্শনার্থীকে লাঞ্ছিত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ জুন) দুপুরের দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাছারিবাড়িতে ঢুকে পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরী ও অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করে। এ সময় অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগান পরিচারক সিরাজুল ইসলামকে মারধর করে।

খবর পেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। হামলাও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবীন্দ্র কাছারিবাড়ি। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মাণ করা দোতলা ভবনটি এখন পরিচিত রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি কিনে নেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। জমিদারির সঙ্গে তাদের মালিকানায় আসে কাছারি বাড়িটিও। শাহজাদপুর জমিদারি দেখাশোনার কাজে মাঝেমধ্যে এই বাড়িতে আসতেন রবীন্দ্রনাথ। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page