September 30, 2026, 4:00 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ১৬ হাজার কেজি সরকারি চাল জব্দ ; ৮ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১৬ হাজার কেজি ন্যায্যমূল্যের চাল জব্দ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে পরিচালিত পৃথক অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলের মালিক মো. আব্দুল কাদের, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকার মো. মাহফুজ হোসেন (২৫), মো. শাকিল হোসেন (২৮), মো. রাজু (২৫), মো. শরিফ হোসেন (৩৫), মো. আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং মো. সাইফুল (৩৫)।

জানা গেছে, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে সরবরাহযোগ্য চাল গোপনে মজুত ও চড়া দামে বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ১০ টন (প্রতি টনে এক হাজার কেজি) সরকারি চাল জব্দ এবং গুদাম মালিককে আটক করা হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page