October 1, 2026, 10:51 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানআহ্বান জানালো পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের সহায়তায় সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে পাকিস্তান।

বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই আহ্বান জানান। সিরিয়ার পরিস্থিতির ওপর জোর দিয়ে তিনি বলেন: সিরিয়ার ঐক্য এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন অনিবার্য। ওই সরকার গঠন প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন ও সহায়তা থাকা উচিত বলে মুনির আকরাম মন্তব্য করেন।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আরও বলেন: সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা সেদেশের জনগণের রাজনৈতিক, নিরাপত্তা এবং কল্যাণমূলক বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার জন্য একটি অপরিহার্য বিষয়।

সিরিয়ার সশস্ত্র বিরোধী দল এবং সন্ত্রাসীরা ‘বাশার আসাদ’কে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে ২৭ নভেম্বর, ২০২৪ তারিখে আলেপ্পোর উত্তর-পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অভিযান শুরু করে। এগারো দিন পর ৮ ডিসেম্বরে তারা দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেয় এবং বাশার আসাদ দেশত্যাগ করে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page