September 28, 2026, 6:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় আশুরার মিছিলে বোমা হামলার নিন্দা জানালো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল (বৃহস্পতিবার) আশুরার মিছিলকে লক্ষ্য করে যে বোমা হামলা চালানো হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, যখন মার্কিন ও তার পশ্চিমা মিত্রদের নিষ্ঠুর নিষেধাজ্ঞার কারণ সিরিয়ার নিরপরাধ জনগণ মারাত্মকভাবে নিপীড়নের মাঝে রয়েছে তখন ইহুদিবাদী ও মার্কিন সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা দেশটির জনগণের উপর এই ঘৃণ্য হামলা চালিয়েছে। নাসের কানয়ানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বেদনাদায়ক নীরবতার কারণে এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া সহজ হয়েছে। সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরদার প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সিরিয়ার ওপর এই বোমা হামলার নিন্দা জানানোর জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর যে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতেও ইরানি মুখপাত্র বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর ব্যবস্থা নেয়ার পাশাপাশি দেশটিকে অর্থনৈতিক সহযোগিতা করারও দাবি জানান তিনি।

গতকাল সিরিয়ার রাজধানীর দামেস্কের উপকণ্ঠে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার মাজারের কাছে আশুরার একটি শোক মিছিলে সন্ত্রাসবাদীরা বোমা হামলা চালায়। এতে অন্তত ছয় জন নিহত এবং ২৩ জন আহত হয়েছে।#

আজকের বাংলা তারিখ



Our Like Page