September 28, 2026, 2:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অনন্ত চার সিরিয়ান সেনা নিহত হয়েছে। আরও চারজন আহত হয়েছে। দেশটির রাজধানী দামেস্কে সোমবার ভোরে এ হামলা করা হয়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ‘রোববার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে ইসরায়েলি বাহিনী দখলকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালায়।’

এতে আরও বলা হয়, হামলায় চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে।

প্রতিবেদনে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিরও রিপোর্ট করেছে এবং বলেছে যে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে।

ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করার পর থেকে সিরিয়ায় ইরানের প্রভাব বেড়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page