September 27, 2026, 3:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় মার্কিন সেনার উপস্থিতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, এই ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে আমেরিকা। এর কারণ হিসেবে মস্কো বলেছে, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির জন্য যেমন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন নেয়া হয়নি তেমনি এ ব্যাপারে দামেস্ক সরকারের কাছ থেকেও অনুমতি নেয়া হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ শুক্রবার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন সেনা উপস্থিতি যেমন সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করছে না তেমনি দেশটির সার্বিক পরিস্থিতির উন্নয়নেও মার্কিন সেনা উপস্থিতি কাজে আসছে না। এন্টোনভ বলেন, উল্টো এর ফলে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে।

রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, কথিত সন্ত্রাস-বিরোধী যুদ্ধের নামে আমেরিকা সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা দখল করে রেখেছে যা আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন।

সাক্ষাৎকারের অন্য অংশে অ্যান্টোনভ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই অভিযোগের সত্যতা নাকচ করে দেন যে, ‘সিরিয়ার আকাশসীমায় রাশিয়া অপেশাদার’ আচরণ করছে। তিনি বলেন, সিরিয়ায় যদি কেউ বিমান চলাচল আইন লঙ্ঘন করে থাকে সে আমেরিকা।

রুশ রাষ্ট্রদূত বলেন, এ ধরনের অভিযোগ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওয়াশিংটন। তিনি বলেন, মার্কিন সরকার নিজেই যখন প্রতিদিন সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করছে তখন তার মুখে অন্য দেশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ মানায় না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page