October 18, 2026, 8:25 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার  আসাদ সরকারকে সহযোগিতা করতে ইরাকি সেনা পাঠাতে বাগদাদের প্রতি হিজবুল্লাহর আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সংগঠন কাতাইব হিজবুল্লাহ সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুত্থানের প্রেক্ষাপটে বাশার আসাদ সরকারকে সহযোগিতা করতে সিরিয়ায় সেনা পাঠানোর জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল (মঙ্গলবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি এই আহ্বান জানায়। আশঙ্কা করা হচ্ছে- সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চলমান তাণ্ডব ও বর্বরতা ইরাকেও ছড়িয়ে পড়তে পারে।

কাতাইব হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, “যেহেতু সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে ইরাকের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, সে কারণে আমরা বিশ্বাস করি সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে দেশটিতে ইরাকের  নিয়মিত বাহিনী মোতায়েন করা উচিত।”

বিবৃতিতে আরো বলা হয়, কাতাইব হিজবুল্লাহ সিরিয়ার জনগণের বিরুদ্ধে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধমূলক আগ্রাসনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে তারা এখনো সিরিয়ায় তাদের যোদ্ধা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

এদিকে, ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের সর্ববৃহৎ জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ায় যা কিছু হচ্ছে তার সরাসরি প্রভাব পড়ছে ইরাকের জাতীয় নিরাপত্তার ওপর। সংগঠনটি আরো বলেছে, ইসরাইল সহিংসতা ও অস্ত্রবাজির মাধ্যমে এই অঞ্চলের নেতৃত্ব দিতে চায়, এ কারণে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীকে দখলদার সরকার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page