September 29, 2026, 8:48 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ভয়াবহ হামলায় ১১ সেনাসদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় ভয়াবহ হামলায় দেশটির ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় দুই ডজন সৈন্য। শনিবার (২৬ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ভয়াবহ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে রোববার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীরা হামলা চালিয়ে অন্তত ১১ জন সেনাকে হত্যা করেছে। ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশের দক্ষিণে হওয়া এই হামলায় আনসার আল-তাওহিদ গ্রুপ এবং তুর্কেস্তান ইসলামিক পার্টির (টিআইপি) জঙ্গিরা জড়িত।

ব্রিটেন-ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেছেন, জিহাদিরা ‘সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের নীচে খনন করা টানেল বিস্ফোরণ ঘটায় এবং একই সাথে অন্যান্য টানেল থেকে আক্রমণ চালায়।’

শনিবারের এই হামলায় আরও ২০ জন সিরীয় সৈন্য আহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেনা সদস্যদের ওপর এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন সিরিয়া এবং তার প্রধান সামরিক মিত্র রাশিয়া ইদলিব প্রদেশের পার্বত্য জাবাল আল-জাওইয়া এলাকায় বোমাবর্ষণ চালাচ্ছে। যদিও বোমাবর্ষণের জেরে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্বেচ্ছাসেবক গ্রুপ হোয়াইট হেলমেট-এর জরুরি পরিষেবা বলেছে, বোমাবর্ষণে দুই শিশু নিহত হয়েছে। নিহত ওই দুই শিশু সম্পর্কে ভাই এবং বোন। কানসাফরা গ্রামে তাদের বাড়িতে বোমা আঘাত হানার পর তারা নিহত এবং আরও পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page