September 22, 2026, 5:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হামজে কালান্দারি জানিয়েছেন যে, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে ইরান। তিনি বলেন, ইসরাইলি হামলা প্রতিহত করার জন্য সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ইরান নিজের দায়িত্ব মনে করে।

ইরানের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রতিরক্ষামন্ত্রী গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, “সিরিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর নিরাপত্তা জোরদার করার বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” এ সময় তিনি ইরানের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি নিয়েও কথা বলেন।
ইরানের এই মন্ত্রী বলেন, ইসরাইলি হামলার মুখে এক সময় সিরিয়া একেবারেই অসহায় ছিল কিন্তু এখন ইসরাইলের অনেক হামলা প্রতিহত করছে। জেনারেল কালান্দারি বলেন, ইরান তার প্রতিবেশী অনেক বন্ধু দেশকে শুধুমাত্র অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেনি বরং এ সমস্ত অস্ত্র ও প্রযুক্তি সেইসব দেশে তৈরি করার বিষয়েও সহযোগিতা করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page