September 25, 2026, 9:21 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার নতুন ভূমি দখল করা বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার অংশ ; আনসারুল্লাহ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, সিরিয়ার গোলযোগপূর্ণ অবস্থার ভেতরে ইহুদিবাদী ইসরাইল যে ভূমি দখল করেছে তা মূলত কথিত বৃহত্তর ইসরাইল প্রকল্পের অংশ।

গতকাল (বৃহস্পতিবার) টেলিভিশনে দেয়া ভাষণে আব্দুল মালিক আল-হুথি বলেন, “ইসরাইলি শত্রু ডেভিড করিডোর নামে একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো ভূমি দখল করতে চায় এবং মার্কিন-অধিকৃত ও কুর্দি-অধ্যুষিত ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত করতে চায়।”

ইউফ্রেটিস নদী পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে ইসরাইলের পরিকল্পনা সম্পর্কে আবদুল মালিক আল-হুথি বলেন, ইহুদিবাদী ইসরাইল চলমান পরিস্থিতিতে সিরিয়া দখলের পথে কোনো বাধা নেই বলে বিবেচনা করছে। তিনি বলেন, ইসরাইলি সেনারা সিরিয়ার যে সামরিক স্থাপনা ধ্বংস করছে সেগুলো ওই দেশের জনগণের সম্পদ এবং ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অপরিহার্য।

ইসরাইলের চলমান আগ্রাসনের মুখে সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী কোন কিছু করছে না বলে অভিযোগ করেন আনসারুল্লাহ প্রধান। তিনি বলেন, সিরিয়ার কৌশলগত অস্ত্র এবং সামরিক স্থাপনাগুলো কোনমতেই রক্ষার চেষ্টা করছে না নতুন সরকার বরং তারা ইসরাইলের কাছে এগুলো অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দক্ষিণ সিরিয়ায় উর্বর ভূমি দখলের চেষ্টা করছে ইহুদিবাদী ইসরাইল।

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অবহিত করার জন্য আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের তীব্র কটাক্ষ করেন আনসারুল্লাহ প্রধান। তিনি পশ্চিমা দেশগুলোর দ্বৈত অবস্থানের সমালোচনা করে বলেন, প্রকৃত আত্মরক্ষার চেষ্টা করছে গাজা এবং লেবাননের জনগণ, অথচ সেগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিচ্ছে আমেরিকা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page