October 18, 2026, 3:41 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের পরিকল্পনা আগে থেকেই জানতো তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর পরিকল্পনা সম্পর্কে ছয় মাস আগে থেকেই তুরস্ক সরকার জানতো। সিরিয়ার প্রেসিডেন্ট গতকাল (রোববার) ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রায় ছয় মাস আগে সিরিয়া সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে বিদ্রোহী গেরিলারা তুরস্ক সরকারকে জানিয়েছিল। এ খবর প্রকাশের ব্যাপারে মধ্যপ্রাচ্যে কর্মরত একজন কূটনীতিক এবং সিরিয়ার সরকারবিরোধী গোষ্ঠীগুলোর একজন সদস্যকে সূত্র হিসেবে ব্যবহার করেছে রয়টার্স।

সিরিয়ার সূত্রটি রয়টার্সকে বলেছে যে, সশস্ত্র গেরিলারা তুরস্ককে তাদের বিস্তারিত পরিকল্পনা জানিয়ে এই হামলার বিরুদ্ধে কোনরকমের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছিল। সিরিয়ার আরেকটি সূত্র জানিয়েছে, তুরস্ককে না জানিয়ে কোনো গেরিলা গোষ্ঠীরই সামনে এগুনোর পথ ছিল না।

এদিকে, বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে, সিরিয়ায় যেসব সশস্ত্র গোষ্ঠী ক্ষমতা দখল করেছে তাদের প্রতি তুরস্ক এবং পশ্চিমা কয়েকটি দেশের জোরালো সমর্থন রয়েছে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর এসব দেশ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে।

গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানতেন ‘নতুন কিছু আসছে’।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page