November 27, 2026, 5:01 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার গোলানে অবৈধ বসতি স্থপনে পরিকল্পনায় ইসরাইলকে আরব দেশগুলোর নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়াল গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ। এসব দেশ গোলানের পাহাড়ি এলাকার ওপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল (রোববার) পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করা হবে এবং এজন্য তিনি ১১০ কোটি ডলারের প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন। নেতানিয়াহুর এই ঘোষণার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর এই পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ব্যাপারে ইসরাইলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরেছে।

একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে, নেতানিয়াহুর পরিকল্পনা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার ওপর আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নতুন উপাখ্যান।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি বসতি বৃদ্ধির পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনাগুলোর মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলের এই পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাবে। মন্ত্রণালয় আরো বলেছে, গোলান মালভূমির মর্যাদাকে বদলে দেয়ার যেকোনো পদক্ষেপকে সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page