September 25, 2026, 7:48 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার নতুন নেতার সাথে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সোমবার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাত করেছেন। সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর দেশটির নতুন সরকারের সঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বৈঠক।

আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি জানিযেছে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিগুলোতে সাফাদি ও শারাকে হাত মেলাতে দেখা গেছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, সাফাদি সিরিয়ার নতুন নেতার পাশাপাশি ‘বেশ কয়েকজন কর্মকর্তার’ সঙ্গেও দেখা করবেন। আসাদের পতনের পর এটি ছিল জর্ডানের কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম সফর।

সিরিয়ার সীমান্তবর্তী জর্ডান চলতি মাসের শুরুতে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে আরব, তুর্কি, ইইউ ও মার্কিন শীর্ষ কূটনীতিকরা বছরের পর বছর গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা শারা ৮ ডিসেম্বর আসাদকে পতনের হামলায় নেতৃত্ব দিয়েছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্য ও এর বাইরের অনেক দেশের সিনিয়র কর্মকর্তাকে তিনি স্বাগত জানান।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ মোমানি রোববার সাংবাদিকদের বলেন, আম্মান ‘ভ্রাতৃপ্রতিম সিরীয় জনগণের ইচ্ছার পক্ষে’ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দিয়েছে। মোমানি বলেন, আম্মান সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে চায় এবং ‘তার আঞ্চলিক অখণ্ডতা’ সমর্থন করে। তিনি বলেন, যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার স্থিতিশীলতায় জর্ডানের স্বার্থে রয়েছে এবং ‘এটি তার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করবে’।

জর্ডান কর্তৃপক্ষের মতে, যুদ্ধ শুরুর পর ২০১১ সাল থেকে পালিয়ে জর্ডানে আশ্রয় নেয়া কিছু সিরিয়ান দেশে ফিরতে শুরু করেছে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page