October 18, 2026, 9:06 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার নয়া ক্ষমতাসীনদের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করেনি ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, চলতি মাসের গোড়ার দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইরান সিরিয়ার নয়া ক্ষমতাসীনদের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করেনি।

তিনি গতকাল (সোমবার) তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে আরো বলেছেন, আসাদ সরকারের পতনের বহু আগে থেকে সিরিয়ার বিরোধী দলগুলোর সঙ্গে তেহরানের যোগাযোগ ছিল। সে সময় তেহরান ওইসব দলকে একথা বোঝাতে পেরেছিল যে, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে দমন করার লক্ষ্যে সেদেশে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তেহরান।

সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস তুরস্কের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে কিনা- এমন প্রশ্নের উত্তরে ইরানের এই মুখপাত্র বলেন, তুরস্কের সঙ্গে ইরানের বিভিন্ন বিষয়ে কথা হয় এবং এসব আলোচনার অন্যতম বিষয়বস্তু সিরিয়া।

বাকায়ি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকুক এবং দেশটির জনগণ বিদেশি হস্তক্ষেপ ছাড়া নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করুক ইরান তাই চায়। এছাড়া, সিরিয়া যেন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সেটিও জরুরি। তবে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে বিপদাপন্ন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে প্রচুর অস্ত্র থাকায় দেশটিতে ব্যাপক নিরাপত্তাহীনতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেন বাকায়ি। তবে সঠিক উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে এবং সবগুলো সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা সম্ভম হলে সিরিয়ায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page