October 15, 2026, 3:15 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী এইচটিএস ৪৮ ঘণ্টায় হত্যা করেছে ৭২ জনকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ শাম বা এইচটিএস’র অস্ত্রধারীরা দেশ জুড়ে হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।

গত ৪৮ ঘন্টায় সিরিয়া জুড়ে এইচটিএস ৭২ জনকে হত্যা করেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা এসওএইচআর জানিয়েছে, বেশিরভাগ ঘটনা ঘটেছে তারতুস এবং লাতাকিয়ায়। যদিও কিছু হত্যাকাণ্ড আলেপ্পো, দারা, দেইর আযযৌর, দামেস্ক এবং হোমসেও সংঘটিত হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এইচটিএসের শাসনের ১০০ দিনে ৪,৭০০ জনেরও বেশি বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।  অন্তত ১,৮০৫টি হত্যাকাণ্ড ঘটেছে সাম্প্রদায়িক পরিচয়ের ভিত্তিতে।

সিরিয়ায় জোলানির শাসন দেশটিকে অনিয়ন্ত্রিত চরমপন্থার অভয়ারণ্যে পরিণত করেছে, সেখানে দীর্ঘ মেয়াদে সহিংসতা ও অস্থিরতা বজায় থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে সংখ্যালঘুদেরকে নির্মমভাবে হত্যার ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page