October 2, 2026, 7:54 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলি সেনার হাতে ইরানি উপদেষ্টা বন্দি হওয়ার খবরটি ‘গুজব’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস মাসইয়াফ অঞ্চল থেকে ইসরাইলি সেনাদের মাধ্যমে ইরানের কোনো উপদেষ্টার অপহরণ বা বন্দি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

দামেস্কে ইরানের দূতাবাসের ওয়েব পেইজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল গত ১১ মাসের নানা ব্যর্থতা ও পরাজয়ের প্রেক্ষাপটে হতাশার এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেকে রক্ষার জন্য শিশুদের হত্যা করা ও মিথ্যা খবর প্রচার করা ছাড়া অন্য কোনো পথ দেখছে না।

ওই বিবৃতিতে সিরিয়ার মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে আরও বলা হয়েছে: মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি অপরাধী তৎপরতায় ইরানের কোনো উপদেষ্টার কোনো ক্ষতি হয়নি এবং দুই ইরানি সামরিক উপদেষ্টার বন্দি হওয়ার দাবি মিথ্যা। কেবল ইসরাইলের মাইক হিসেবে তৎপর এমন কিছু অখ্যাত বা পরিচয়হীন সংবাদমাধ্যম এই মিথ্যা সংবাদ প্রচার করেছে।

গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি মিডিয়াগুলো দাবি করেছে যে সিরিয়ার হামা প্রদেশের মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি ছত্রী বাহিনী দু’জন ইরানিকে বন্দি করেছে।

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page