October 17, 2026, 6:25 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলের হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সিরিয়ার ওপর ইসরাইলের হামলাকে সমর্থন করে না। সহিংসতা বন্ধে একটি চুক্তিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার একদিন পর এই ঘোষণা আসে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার বলেন, ‘আমরা ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলোকে সমর্থন করিনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট মোকাবেলা ও দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল ও সিরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চালাচ্ছি।’

তবে যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে কিনা বা ভবিষ্যতে সিরিয়ার বিরুদ্ধে হামলার বিরোধিতা করবে কি না এই বিষয়ে তিনি কিছু বলেননি।

এদিকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ইসরাইলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই হামলায় দামাস্কাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করা হয়েছিল।

রুবিও পরে একটি বিবৃতিতে সরাসরি ইসরাইলের হামলার উল্লেখ না করে সামগ্রিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে ইসরাইল বলছে, সাম্প্রদায়িক দাঙ্গায় তারা কেবল দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়েছে।

পুরোনো শত্রু সিরিয়ার ওপর ইসরাইল নিয়মিত হামলা চালাচ্ছে। গত ডিসেম্বরে ইসলামপন্থি যোদ্ধারা ইরানের মিত্র নেতা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে হামলা আরো বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page