October 18, 2026, 10:27 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের হামলায় আইআরজিসি’র সামরিক উপদেষ্টা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আরো এক সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স পুরহাশেমি যিনি হজ হাশেম নামে পরিচিত তিনি গতরাতে ইহুদিবাদী তাকফিরি সন্ত্রাসীদের হামলায় আলেপ্পো শহরের উপকণ্ঠে শহীদ হয়েছেন।

জেনারেল কিয়োমার্স হাশেমি সিরিয়ায় নবী বংশের অন্যতম সদস্য সাইয়েদা জয়নাব (সা.আ)-এর মাজার রক্ষা এবং সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরানের এই শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এবং সিরিয়ায় শান্তি স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের ভয়াবহ তাণ্ডবের শিকার হয়। এ সময় থেকে সিরিয়া সরকারের আমন্ত্রণে ইসলামী প্রজাতন্ত্র ইরান আরব দেশটিতে সামরিক বাহিনীর কিছু সদস্যকে মোতায়েন করে যারা সিরিয়ার সামরিক বাহিনীর জন্য উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এসব সামরিক উপদেষ্টা সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত ও দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করেছেন।

সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বহুসংখ্যক দেশ এবং ইসরাইল ও তার আঞ্চলিক মিত্ররা সর্বাত্মকভাবে সহযোগিতা করে এসেছে। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের সুদূরপ্রসারী পরিকল্পনার আওতায় সিরিয়া এবং ইরাকে এসব সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দেয়া হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page