November 27, 2026, 7:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলি হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২ মে) সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার বিষয়টি নিশ্চিত করেন।

এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, এ হামলার মাধ্যমে সিরিয়ার বর্তমান শাসকদের প্রতি একটি ‘স্পষ্ট বার্তা’ দেওয়া হয়েছে। নেতানিয়াহু বলেন, ‘দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের ওপর হুমকি ইসরায়েল বরদাশত করবে না।’

এর আগে বুধবার সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে আরেকটি হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইসরায়েল।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, দ্রুজ হলো একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী, যারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। এই গোষ্ঠীর সদস্যরা সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে বসবাস করেন।

সম্প্রতি দামেস্কের সাহনায়াহ শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হন। এলাকাটি দ্রুজ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাসকারী এলাকা হিসেবে পরিচিত। ওই সময় দ্রুজদের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে ইসরায়েল। এরপরই সিরিয়ার অভ্যন্তরে টানা দুদিন হামলা চালায় দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব হামলা সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসের বহিঃপ্রকাশ। ইসলামপন্থি সুন্নি মতাদর্শ অনুসরণকারী এই সরকার গত ডিসেম্বর মাসে বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতায় আসে।

বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে ধারাবাহিক সংঘাত ও বিদেশি হস্তক্ষেপ তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের দাবি, তারা একটি কট্টরপন্থী গোষ্ঠীর হাত থেকে দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করতে এ হামলা চালিয়েছে। অন্যদিকে সিরিয়া এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ। তবে সিরিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page