November 6, 2026, 4:46 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

সিরিয়া অভিযানে আমেরিকা ও উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের মধ্যে গোপন আঁতাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার ভূমিতে দখলদার মার্কিন সেনারা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়শের সহযোগিতায় নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

ইরাকি বার্তা সংস্থা আল-মা’লুমাহ গতকাল (রোববার) খবর দিয়েছে, জঙ্গি গোষ্ঠী দায়েশের সহযোগিতায় মার্কিন সামরিক বহর সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর মরুভূমির ভেতরে ৪০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। পার্সটুডে জানিয়েছে, ওই মরুভূমিতে দায়েশ জঙ্গিরা মোতায়েন থাকা সত্ত্বেও তাদের পক্ষ থেকে কোনো ধরনের হামলা বা প্রতিবন্ধকতার শিকার না হয়েই ১৩টি সাঁজোয়া যানের মার্কিন সামরিক বহরটি এই অগ্রাভিযান চালিয়েছে।

মার্কিন সামরিক কনভয় এমন সময় দায়েশ সন্ত্রাসীদের পাশ দিয়ে চলে যায় যখন দু’পক্ষের মধ্যে একটি গুলিও বিনিময় হয়নি। সন্ত্রাসীরা যেমন মার্কিন সেনাদের তাকিয়ে তাকিয়ে দেখেছে তেমনি দখলদার সেনারাও সন্ত্রাসীদের কিছু বলেনি।

গত দুই সপ্তাহে যখন সিরিয়ার কয়েক ডজন সৈন্য গুম ও খুনের শিকার হয়েছেন তখন দখলদার মার্কিন সেনারা দায়েশ সন্ত্রাসীদের সবুজ সংকেত নিয়ে তাদেরই নিয়ন্ত্রিত এলাকায় অবাধে বিচরণ করছে।

এর আগে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে, সিরিয়ার চলমান ঘটনাবলীর শতকরা ৯০ ভাগই এখন গণমাধ্যমে প্রকাশিত হয় না। এসব সূত্র জানাচ্ছে, সিরিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ করে ভূমধ্যসাগর উপকূলীয় এলাকায় সংখ্যালঘুদের বিরুদ্ধে সন্ত্রাসীদের নির্যাতন ও নিপীড়ন ব্যাপকভাবে বেড়ে গেছে। আল-মা’লুমাহ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, সিরিয়ায় বর্তমানে প্রতি ১০ মিনিটে একটি খুন, গুম কিংবা ডাকাতির ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ মিছিল হচ্ছে। আগামী দিনগুলোতে এইচটিএসের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়বে বলে ধারনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page