October 13, 2026, 1:39 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

সিলেটের কৈলাসটিলার নতুন কূপে ৭০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান ; ২ বছরের মধ্যে যোগ হবে জাতীয় গ্রিডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর উপজেলার কৈলাসটিলায় নতুন গ্যাসক্ষেত্রের পাওয়া গেছে। সেখানে প্রায় ৭০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ (রবিবার) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই গ্যাসের দাম দেশীয় গ্যাসের সঙ্গে তুলনা করলে ৩ হাজার ৬০০ কোটি টাকা। আর আমদানি করা গ্যাস এলএনজির দাম হিসাব করলে প্রাপ্ত নতুন দাম পড়বে ৯ হাজার ৯০০ কোটি টাকা।’

আগামী ২ বছরের মধ্যে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ‘গত ৭ থেকে ৮ মাসে আমাদের গ্রিডে ১০০ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস যুক্ত হয়েছে। বেশকিছু কূপে নতুন গ্যাস পাওয়া যাচ্ছে। কিন্তু সেগুলো প্রসেস প্ল্যান্ট এবং সঞ্চালন লাইন রেডি না হওয়ায় গ্রিডে আসতে পারছে না।’

তিনি আশা করছেন, প্রসেস প্ল্যান্ট এবং সঞ্চালন লাইন নির্মাণের কাজ সমান্তরালভাবে চললেও এসব গ্যাস গ্রিডে যোগ করতে দুই বছরের মতো সময় প্রয়োজন হবে।

নসরুল হামিদ বলেন, ‘ভোলা গ্যাসক্ষেত্র আশা দেখাচ্ছে।’ ভোলার গ্যাস গ্রিডে আনার জন্য পাইপলাইন নির্মাণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এদিকে সিলেট-১০ এর যে কূপে গ্যাস পাওয়া গেছে, সেখানকার গ্যাস  জাতীয় গ্রিডে যোগ হতে সময় লাগবে ছয় থেকে সাত মাস।’

তিনি জানান, এখন প্রতি দিন দু্ই হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এরমধ্যে দেশীয় খনি থেকে গড়ে ২ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। বাকিটা আসে আমদানি করা এলএনজি থেকে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page