September 2, 2026, 10:25 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

সিলেটে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন জাফলংয়ের বালু ও পাথর শ্রমিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখায় যায়, বিক্ষুব্ধ শ্রমিকরা  গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন।

শনিবার (১৪ জুন) দুপুরে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ পরিদর্শন শেষে ফিরছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পথে শ্রমিকরা তাদের গাড়িবহর ঘিরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।

সবশেষ পুলিশ শ্রমিকদের সরিয়ে উপদেষ্টাদের গাড়িবহরকে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয় বলে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউজে পৌঁছেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে দুপুরে গোয়াইনঘাট উপজেলার ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ‘উনাদের গাড়ি অনেক আগেই জাফলং ছেড়ে চলে গেছে।’

এর আগে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এমন জায়গা থেকে আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দেব না। এই জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, যারা এখানে পাথর উত্তোলন করেন, পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page