April 8, 2026, 12:19 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিলেটে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত ; ৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানী নগর উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার উমরপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) ও নিহত হারুনের মেয়ে আনিসা (৮)।

গাড়ি চালক হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তার কন্যা আনিসাকে আহত অবস্থায় হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী নগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়িটির চালক হারুন মিয়া নিহত ও আরও চার জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানী নগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, নিহত হারুন মিয়ার লাশ শেরপুর হাইওয়ে পুলিশ কার্যালয়ে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কারটিকে জব্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page