October 10, 2026, 7:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

সিলেট থেকে ইউরোপ গেল তৃতীয় কার্গো ফ্লাইট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে স্পেন গেল তৃতীয় কার্গো ফ্লাইট। বৃহস্পতিবার দিনগত রাত ১০টা ২৭ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে গ্যালিস্টএয়ারের চার্টার্ড ফ্লাইট ৮এস-১৯৩৪ সিলেট বিমানবন্দর ত্যাগ করেছে।

গত ২৭ এপ্রিল প্রথমবারের মতো সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথমদিন ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে যাত্রা শুরু হয়। পহেলা মে রাত ১২টার দিকে দ্বিতীয় ফ্লাইট স্পেনের রিয়াল মাদ্রিদে যায় প্রায় ৫৮ টন গার্মেন্টস পণ্য নিয়ে। তৃতীয় ফ্লাইটেও গার্মেন্টস পণ্য ছিল।

এসব তথ্য নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক শাহনেওয়াজ তালুকদার।
তিনি বাসসকে জানান, পরিবহন বিমানটির জন্য সিলেটে লজিস্টিক সাপোর্ট দেয়া হচ্ছে। আপাতত, প্রতি সপ্তাহে একটি কার্গো ফ্লাইট গার্মেন্টস পণ্য নিয়ে ইউরোপে যাচ্ছে।

সিলেটে প্যাকিং হাউজ নির্মাণ হলে রপ্তানি চাহিদা বাড়বে এবং কাঁচা সবজি ইউরোপে পাঠানো সম্ভব হবে বলে জানান তিনি।

বিমান ম্যানেজার বলেন, ব্যবসায়ীরা চাইলে ব্যক্তিগত উদ্যোগে প্যাকিং হাউজ নির্মাণ করতে পারেন, সরকার এই ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইট পরিচালিত হয়েছে। সপ্তাহে দু’টি ফ্লাইটে পণ্য রপ্তানির কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page