October 22, 2026, 11:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

সিলেট সীমান্তের ওপারে ভারতে কারফিউ ; নিরাপত্তায় টহল জোরদার করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সিলেট সীমান্তে ভারতের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ‘পুশ–ইন’ ঠেকাতে ও নাগরিকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যদিও এটি নিয়মিত রুটিন কার্যক্রমের অংশ, তবে বর্তমানে সীমান্তে বাড়তি সতর্কতা ও কড়াকড়ি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি কিছু কিছু বিওপিতে বিজিবি সদস্যদের সংখ্যাও বাড়ানো হয়েছে। আজ রোববার সকালেও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির বাড়তি টহল দেখা গেছে। তবে সীমান্ত পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক আছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তানভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান
বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলার সঙ্গে ভারতের ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে মধ্যনগর উপজেলার সাত কিলোমিটার নেত্রকোনা ব্যাটালিয়নে; ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২৩ কিলোমিটার সিলেট ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত। এর বাইরে ৯০ কিলোমিটার সীমান্ত সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীন। সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮৯ কিলোমিটার স্থলসীমা ও ১ কিলোমিটার জলসীমা। সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলো অত্যন্ত দুর্গম ও পাহাড়ি এলাকা। কিছু কিছু স্থান কাঁটাতারের বেড়াবিহীন রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ–ইনের অপচেষ্টা চলমান থাকলেও সুনামগঞ্জ সীমান্তে জনবল বৃদ্ধির মাধ্যমে বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করায় এখানে পুশ–ইনের ঘটনা ঘটেনি।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তায় বিজিবি সর্বদা প্রস্তুত। বিজিবি সীমান্তে টহল বাড়ানোসহ কঠোর অবস্থানে রয়েছে। সুনামগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও সুরক্ষিত আছে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৭ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page