October 13, 2026, 7:22 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সীমান্তে ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পুশইন করার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় আমাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ কথা বলেছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের সীমান্তে পুশইনের সংখ্যা বেড়ে গেছে। পুশইনের জন্য আমরা প্রতিবাদও করেছি।

ভারতের উদ্দেশে তিনি বলেন, “যারা আমাদের দেশি, বাংলাদেশি, আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও।”

“আমাদের দেশে অন্যান্য দেশের যারা অবৈধভাবে থাকে, তাদেরকে আমরা প্রোপার চ্যানেলে পাঠাই। কিন্তু ওনারা এটা করতেছে না। তবে ওনাদেরকে আমরা বলতেছি যে প্রোপার চ্যানেলে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো।”

এ বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের কোনও বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে আমাদের লেভেলে হইছে। ফরেন মিনিস্ট্রিতে তারা তারা যোগাযোগ করছে।”

এরপর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সীমান্ত ঝুঁকিমুক্ত কিনা। উত্তরে তিনি বলেন, “সীমান্তে কোনও ধরনের নিরাপত্তার কোনও অভাব নাই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। কোনও অশান্তি বর্ডারে হবে না।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page