September 27, 2026, 4:59 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভের বিরোধিতা থেকে সরে গেল তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে কয়েক মাস ধরে এই ইস্যুতে যে অচলাবস্থা চলছিল তার অবসান হয়েছে।

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ গতকাল (সোমবার) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আজ (মঙ্গলবার) থেকে ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে সুইডেনকে সদস্যপদ দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

এরদোগান এর আগে তার দেশের কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সুইডেনের সমর্থন প্রত্যাহার করাকে ন্যাটোতে দেশটির সদস্যপদ লাভের পূর্বশর্ত বেধে দিয়েছিলেন। এমনকি তিনি বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে তুরস্ককে সদস্যপদ দিলেই সুইডেনকে ন্যাটোর সদস্যপদ দেয়ার বিরোধিতা থেকে তিনি সরে আসবেন।

কিন্তু সোমবার সুইডিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এরদোগান তার বিরোধিতা থেকে সরে আসেন। স্টোলটেনবার্গ এ সম্পর্কে বলেন, প্রেসিডেন্ট এরদোগান সুইডেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানে সম্মতি দিয়েছেন। ফলে এ সংক্রান্ত প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হবে। তিনি এ ঘটনাকে একটি ‘ঐতিহাসিক’ পদক্ষেপ বলে বর্ণনা করেন।

এর আগে ভিলনিয়াসে  স্টোলটেনবার্গের মধ্যস্থতায় ১১ ঘণ্টা বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোগান ও সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন। বৈঠক শেষে দু’দেশের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, সুইডেন এখন থেকে তুরস্কের কুর্দি বিদ্রোহীদের সমর্থন প্রদান থেকে বিরত থাকবে। বিবৃতিতে আরো বলা হয়, তুরস্ক ইইউর সদস্যপদ লাভের যে চেষ্টা করছে তা বাস্তবায়নে সুইডেন সক্রিয় সহযোগিতা করবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page