October 28, 2026, 2:38 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সুইডেনে যে কোনো সময় হতে পারে জঙ্গি হামলা ; নিজ দেশের নাগরীকদের সতর্ক করলো যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে ভ্রমণের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের অত্যন্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। সম্প্রতি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর জেরে সুইডেনে জঙ্গি হামলা হতে পারে- এমন আশঙ্কা থেকে এ বিবৃতি দেয় ব্রিটিশ সরকার।

রোববার (১৩ আগস্ট) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে লেখে, যে কোনো সময় সুইডেনের মাটিতে জঙ্গি হামলা চালানো হতে পারে ও এ সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে তীব্র। দেশটির যেসব জায়গায় বিদেশিরা যায়, ওইসব জায়গা হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে। এমন পরিস্থিতিতে সুইডেনের বিভিন্ন জনসমাগমস্থল ছাড়াও যেকোনো ধরণের সার্বজনীন এলাকায় অবস্থানের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হলো।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ ভ্রমণ সতর্কবর্তায় বলা হয়, সুইডিশ কর্তৃপক্ষ সফলভাবে হামলার কয়েকটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে ও সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতারও করেছে। তবে এরপরও জঙ্গি হামালার জোর আশঙ্কা থেকেই যাচ্ছে।

অন্যদিকে, সুইডেনের জাতীয় নিরাপত্তা পর্ষদের উপদেষ্টা হেনরিক ল্যান্ডারহোম এক বিবৃতিতে বলেছেন, বর্তমান পরিস্থিতির আলোকে সুইডেন ছাড়াও বিদেশের মাটিতে সুইডেনের সঙ্গে সংশ্লিষ্টি ব্যবসায়ী ও সুইডিশ নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।

কোরআন পোড়ানোর সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিদেশে সুইডিশ স্বার্থ সংশ্লিষ্ট এলাকাগুলোতে হুমকির মাত্রা বেড়েছে উল্লেখ করে ল্যান্ডারহোম বলেন, নিরাপত্তা পরিস্থিতির এমনভাবে অবনতি হয়েছে যে, সন্ত্রাসীদের কাছে সুইডেন একটি তালিকাভুক্ত অগ্রাধিকারের দেশে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৯ জুলাই ইরাকে সুইডেনের দূতাবাসে ভাংচুর, ৯ অগাস্ট লেবাননে সুইডেনের দূতাবাসে হামলার চেষ্টা ও ১ অগাস্ট তুরস্কে সুইডিশ কনসুলেটের এক কর্মীকে গুলি করার বিষয়টি আমলে নিয়ে ঝুঁকির বিষয়ে এ মূল্যায়ন করা হয়েছে।

সাম্প্রতিক অস্থিরতার ফলস্বরূপ যুক্তরাজ্য এখন সুইডেনে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বলের পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্য তার বিবৃতিতে সুইডেনকে জঙ্গি হামলার উচ্চ ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বিবেচনা করছে।

সাম্প্রতিক মাসগুলোতে বিদেশে সুইডিশ দূতাবাসগুলো বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে। জুনের শেষের দিকে স্টকহোমে এক মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনার পর বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালানো হয়। তার কয়েক সপ্তাহ পর স্টকহোমে ইরাকি দূতাবাসের বাইরে পরিকল্পিত কোরআন পোড়ানোর কয়েক ঘন্টা আগে বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন দেওয়া হয়।

কোরআন পোড়ানোর ঘটনাগুলোতে নিন্দা জানিয়ে তখন বিবৃতি দেয় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও তাদের ৫৭টি সদস্য দেশ। এছাড়া লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ কোরআন পোড়ানোর তীব্র নিন্দা করেছেন ও তরুণ মুসলমানদের যেকোনো মূল্যে পবিত্র ধর্মগ্রন্থ রক্ষার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিনিধিরাও সুইডেনের বিরুদ্ধে হামলার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিভিন্ন দেশ ও তাদের একাধিক নেতৃস্থানীয় রাজনীতিবিদরাও হামলার আহ্বানে সমর্থন দিয়েছেন বলে দাবি করেন সুইডিশ নিরাপত্তা পর্ষদের উপদেষ্টা হেনরিক ল্যান্ডারহোম। সূত্র: রয়টার্স

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page