September 20, 2026, 1:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

সুইস ব্যাংকে হস্তান্তর করা হয়েছে দক্ষিণ কোরিয়ায় আটক ইরানি অর্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের হাতে আটক থাকা ইরানের ৬০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ এরইমধ্যে সুইস ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ইরানের কাছে পাঠানোর জন্য এই অর্থ গত সপ্তাহে সুইজারল্যান্ডের ব্যাংকে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মুদ্রা বাজারের একটি সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইওনহ্যাপ ইনফোম্যাক্স জানিয়েছে, ৬০০ কোটি ডলার সমপরিমাণ দক্ষিণ কোরিয় মুদ্রা ওনকে সুইস ব্যাংক ডলারে পরিণত করবে, তারপর ইউরোতে রূপান্তর করা হবে।
ইনফোম্যাক্স জানিয়েছে, প্রতিদিন সুইস ব্যাংক ৩০০ থেকে ৪০০ বিলিয়ন ওন ডলারে রূপান্তর করবে এবং এই প্রক্রিয়া চলবে আগামী পাঁচ সপ্তাহ ধরে।
সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে বন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। ওই চুক্তির আওতায় আমেরিকা দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলার পরিমাণ তেল বিক্রির অর্থ ছেড়ে দিতে রাজি হয়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তার কারণে দক্ষিণ কোরিয়া গত কয়েক বছর ধরে ইরানের এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে পারছিল না।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page