September 29, 2026, 12:47 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সুজনের আয়োজনে ঝিনাইদহে জনতার মুখোমুখি সংসদ সদস্য প্রার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে ঝিনাইদহে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ঝিনাইদহ-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা অংশ নেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

‘সুজন’ এর ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন সুজন এর যশোর অঞ্চলের সমন্বয়কারী মো. খোরশেদ আলম।

সুজন’র ঝিনাইদহ জেলার সম্পাদক মো. শরীফ মাহমুদুল হাসান সংলাপে অংশগ্রহণকারী প্রার্থী ও উপস্থিত দর্শকদের শপথ পাঠ করান। এর আগে সংলাপের শুরুতে প্রার্থীদের অঙ্গীকার পাঠ করান সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসানের সঞ্চালনায় সংলাপে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আসসাদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আবু তোয়াব অপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এইচএম মুমতাজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো. আবুববকর অংশ নেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page