September 29, 2026, 11:41 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সুদানের রাজধানী খার্তুমে ভয়াবহ বিস্ফোরণে ৪০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে গতকাল রোববার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।  খবর আল জাজিরা ও ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সুদানে সেনাপ্রধানের সঙ্গে লড়াই চলছে দেশটির আধা সামরিক বাহিনীর (আরএসএফ) প্রধানের।

গত পাঁচ মাস ধরে তারা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। সুদানের রাজধানী খার্তুমকে কেন্দ্র করে তীব্র লড়াই চলছে। ফলে লাখ লাখ মানুষ সুদান ছেড়ে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন। বহু বেসমরিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শিশু এবং নারীরাও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকাল ৭টা নাগাদ বাজারের উপর একটি ড্রোন উড়ে আসে। সকলে পালানোর আগেই সেই ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূর থেকে ধোঁয়া দেখা যায়।

ডক্টরস বিয়ন্ড বর্ডারের কর্মীরা খার্তুমে হাসপাতাল চালাচ্ছেন। ঘটনার পর পরই সমাজমাধ্যমে তারা জানান, অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।

আজকের বাংলা তারিখ



Our Like Page