October 14, 2026, 4:51 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সুদানের সংঘাত থামাতে আমরা ব্যর্থ : জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সংঘর্ষের ধরন ও তীব্রতায় জাতিসংঘ বিস্মিত হয়েছে।

কেনিয়া সফররত গুতেরেস বুধবার নাইরোবিতে বলেন, জাতিসংঘসহ সবাই আশা করেছিল আলোচনার মাধ্যমে সুদানের চলমান সংঘাত ও মতবিরোধের অবসান হবে; কিন্তু তা হয়নি। তিনি আরো বলেন, যে মাত্রায় সংঘাত ছড়িয়ে পড়েছে তা আমরা কেউ আশা করিনি। আমরা স্বীকার করে নিচ্ছি যে, আমরা সংঘাত বন্ধ করতে ব্যর্থ হয়েছি।

সুদানের সংঘাত বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে নাইরোবি গেছেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি আরো বলেন, সুদানের মতো অনেক দুর্ভোগ পোহানো দেশটির পক্ষে দুই দল জনগোষ্ঠীর মধ্যকার সংঘাত সহ্য করা সম্ভব নয়। তিনি বলেন, সংঘাতের নেতৃত্ব দানকারী দুই জেনারেলের ওপর এমনভাবে চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান এবং আধা সামরিক বাহিনী- র‍্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধানের ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে দেশটিতে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ পর্যন্ত এতে ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছে। চলমান সংঘর্ষে বহু হাসপাতাল এবং সেবা সংস্থা অকার্যকর হয়ে পড়েছে এবং আবাসিক এলাকাও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এছাড়া, হাজার হাজার মানুষ এরইমধ্যে প্রতিবেশী মিশর, চাদ এবং দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। সংঘাতের তীব্রতায় বিশ্বের বেশিরভাগ দেশ সুদান থেকে তাদের কূটনীতিক এবং অন্যান্য নাগরিক সরিয়ে নিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page