April 12, 2026, 6:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

সুদানে যুদ্ধরত দুই জেনারেল মানবিক সহায়তা প্রশ্নে সম্মত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবিক সহায়তার অনুমতি দেওয়ার জন্য একটি প্রতিশ্রুতিতে সই করেছে সুদানের বিবদমান দুটি পক্ষ। যদিও যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা এখনও চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আলোচনায় থাকা এক মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রায় এক মাস ধরে যুদ্ধরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর প্রতিনিধিরা বৃহস্পতিবার সৌদির জেদ্দায় সুদানের বেসামরিক নাগরিকদের সুরক্ষাবিষয়ক একটি নির্দেশিকায় সই করেছেন।

এটি দুই পক্ষকে মানবিক সহায়তা, বিদ্যুৎ, পানিসহ অন্যান্য মৌলিক পরিষেবা পুনরুদ্ধারের অনুমতি দেয়। এ ছাড়া হাসপাতাল থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের পাশাপাশি মৃতদের ‘সম্মানজনক দাফনের’ ব্যবস্থা করার প্রতিশ্রুতিও রয়েছে নির্দেশিকায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, সমঝোতা না হলেও নতুন অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘এটি ঠিক যুদ্ধবিরতি না। এটি আন্তর্জাতিক মানবিক আইনের বিষয়। আমরা আশাবাদী। এটি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা বদলাবে’।

দুই পক্ষই এখনও সমঝোতা চাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, খার্তুমে লাখ লাখ ডলার মূল্যের খাদ্য লুট হয়ে গেছে।

সুদানের যুদ্ধরত সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যস্ততায় জেদ্দায় বৈঠক করছে। সূত্র: টিআরটি

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page