October 14, 2026, 10:03 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

সুদানে সামরিক সংঘাতে মৃতের সংখ্যা ৩ শত ছড়িয়েছে ; ষষ্ঠ দিনের মতো চলছে মারাত্মক সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিচ্ছে, দেশটিতে সামরিক সংঘাত ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এবং এখনো দু পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ চলছে।

চলমান সংঘাতের এক পক্ষে রয়েছেন সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান আর অন্য পক্ষে রয়েছে তারই ডেপুটি মোহাম্মদ হামদান দাগলো। গত শনিবার থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং এ পর্যন্ত প্রায় ৩৩০ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৩২০০’র বেশি মানুষ। হতাহতদের মধ্যে বহু বেসামরিক নাগরিক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা আহমাদ আল-মান্দারি গতকাল এসব তথ্য জানিয়েছেন। দেশটিতে প্রধানত রাজধানী খার্তুম, পশ্চিম দারফুর অঞ্চল এবং অন্য কয়েকটি রাজ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, গতকাল রাজধানীতে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা গেছে। এ সময় খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেনা সদর দপ্তরের আশপাশে কালো ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখা যায়।

রাজধানী খার্তুমের আশপাশ এবং অন্যান্য অঞ্চলে আরএসএফ যোদ্ধারা ট্যাংক এবং মেশিনগান-সজ্জিত পিকআপ নিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। জীবন বাঁচাতে অনেকেই রাস্তায় গাড়ি ফেলে পালাতে বাধ্য হয়।গত ছয়দিনের সংঘর্ষের কারণে সুদানে এরইমধ্যে বিদ্যুৎ, খাদ্য, পানি এবং ওষুধের মতো জরুরি পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। বেসামরিক নাগরিকদের বেশিরভাগই নিজেদের নিরাপত্তার স্বার্থে বাড়িতে অবস্থান করছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page