October 14, 2026, 6:55 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

সুদানে সেনা ও বেসামরিক বাহিনীর লড়াইয়ে মিসরীয় দূতাবাসের কর্মী গুলিবিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে সেনা ও বেসামরিক বাহিনীর মধ্যে লড়াই চরম পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় নেটব্লকস সংস্থা জানিয়েছে, সংঘর্ষের কারণে সুদানে ইন্টারনেট পরিষেবা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। স্বাভাবিক সংযোগ ২ শতাংশে নেমে এসেছে।

দেশটিতে থাকা আল জাজিরার প্রতিনিধি জানান, ইন্টারনেট সেবা ভেঙে পড়ার উপক্রম হলেও ফোন সংযোগ এখনও সচল রয়েছে।

ইন্টারনেটের বিষয়ে সুদানের সেনা ও বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ৮ দিন আগে সুদানের রাজধানী খার্তুমে সেনা ও বেসামরিক বাহিনীর মধ্যে ভারী অস্ত্র নিয়ে লড়াই শুরু হয়। এতে রাজধানী অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। আতঙ্কে খার্তুম ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ।

এমন পরিস্থিতিতে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্য, কানাডা, নেদার‍ল্যান্ডসহ পশ্চিমা দেশগুলো। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কূটনীতিক ও নাগরিকদের ইতোমধ্যে সরিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

খার্তুমের নাইজেরিয়ার মেডিক্যাল শিক্ষার্থী মুসা আলি ইব্রাহিম আল জাজিরাকে বলেন, অনেকে সুদানে আটকা পড়েছেন। পানি ও খাবারসহ জরুরি ওষুধের সংকট দেখা দিয়েছে। আমরা এই যুদ্ধক্ষেত্রে আটকা পড়েছি। খাবার ও পানি নেই।

এদিকে খার্তুমে মিসরের এক কর্মীগুলি বিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page