September 14, 2026, 5:47 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সুদান থেকে পালিয়েছে ৫ লাখেরও বেশি মানুষ : জাতিসংঘ শরণার্থী প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক।
জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এ কথা বলেছেন।
নাইরোবীতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে পাঁচ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি।
২০ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রান্ডি বলেন, আমরা এই সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে।
বিশ^ শরণার্থী দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন।
এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলাতে জাতিসংঘ আশংকা করছে, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলবে।
উল্লেখ্য, সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page