April 8, 2026, 7:24 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ তদারকিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩ কমিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, ‘সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজ তদারকির জন্য পানি মন্ত্রণালয়ের উপসচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে নয় সদস্য বিশিষ্ট তিনটি কমিটি গঠন করা হয়েছে। তারা সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।’

শনিবার (৪ মার্চ) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের বাঁধ পরিদর্শন শেষে সচিব এ কথা বলেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘সুনামগঞ্জের কৃষক যাতে হাওরের বোরো ফসল ঘরে তুলতে পারে সেজন্য ওই এলাকায় ফসলরক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। এই বছরও এক হাজার ৭৮টি পিআইসির মাধ্যমে হাওর এলাকায় বাঁধ নির্মাণ করা হচ্ছে। আশা করছি, ৭ মার্চের মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘বাঁধের কাজে কেউ যদি কোনও অনিয়ম কিংবা দুর্নীতি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। হাওরাঞ্চল দেশের অন্যতম খাদ্য উৎপাদনশীল এলাকা। হাওর থেকে প্রতিবছর বিপুল পরিমাণ ধান উৎপন্ন হয়। তাই হাওরের বোরো ফসল যেন কৃষকরা কেটে ঘরে তুলতে পারেন সেজন্য সরকার আগেই ব্যবস্থা নিয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন– দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী প্রকৌশলী সাদিউর রাহিম জাদিদ প্রমুখ। এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page