April 1, 2026, 4:50 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুনামগঞ্জ সদর উপজেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক অগ্নিকান্ড, কাল বৈশাখী ঝড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৩২টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসাবে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা  হয়েছে।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন-এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউ টিন এবং প্রতিটি পরিবারকে তিনহাজার টাকার চেক প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page