October 7, 2026, 11:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে প্রতিদিনই বাড়ছে বন্যার পানি ; প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারি বর্ষণ ও উজানের ঢলে বাড়ছে দেশের বিভিন্ন জেলার নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলের জমি। বিশুদ্ধ পানি, খাবারসহ দুর্ভোগে নদী পাড়ের মানুষ।

পাহাড়ী ঢলে প্রতিদিনই বাড়ছে পানি। সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বাড়ায় দুর্ভোগে স্থানীয়রা

জেলার ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাছের ঘের, ফসলি জমি  নিয়ে শংকায় স্থানীয়রা ।

পানি বৃদ্ধি অব্যাহত আছে উত্তরের তিন জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায়।

লালমনিরহাটে ডুবেছে রাস্তাঘাট, তলিয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দি ৫ উপজেলার অন্তত ৫ হাজার পরিবার।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানিও বাড়ছে। উলিপুর ও সদর উপজেলার চরাঞ্চলের ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে।

গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

সিরাজগঞ্জে যমুনার পানিবৃদ্ধির সাথে বেড়েছে ভাঙনও। এনায়েতপুরের চাঁনপুর, ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, পাড়া মোহনপুর ও হাঁট পাচিলে নদীর ভাঙনে বিলিন হচ্ছে ঘর-বাড়ি। ডুবে গেছে রাস্তাঘাট।



Our Like Page