October 15, 2026, 4:30 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে ২৯ অক্টোবর মেধা যাচাই পরীক্ষা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে আছে। জেলায় প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার ৫.৯৫ শতাংশ। তাই প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে মেধা যাচাই পরীক্ষা-২০২৫ আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

তিনি বলেন, ইতোমধ্যে শান্তিগঞ্জ উপজেলায় পাইলট ভিত্তিতে এ মডেল বাস্তবায়িত হয়েছে এবং প্রাপ্ত ফলাফল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন সংযোজন হয়েছে। সমগ্র জেলায় এ ধারণা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসন এ পরীক্ষার আয়োজন করেছে। আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় জেলার ১ হাজার ৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলার ১২ উপজেলার চতুর্থ শ্রেণিতে ৪১ হাজার ১৬৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৫ হাজার ৩২১ জনসহ মোট ৭৬ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা পর্যায়ে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ট্যাগ অফিসাররা সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন।

জেলায় প্রথমবারের মতো একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধা যাচাই পরীক্ষা।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page